রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে তৈলবাহী লাইটারেজ ভ্যাসেলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে তৈলবাহী লাইটারেজ ভ্যাসেলে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম বন্দরের আনু মাজির ঘাট নামক এলাকায় আল ফতেহা নামে একটি তৈলবাহী লাইটারেজ ভ্যাসেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন আপারেটর লিটন বড়ুয়া জানান, কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায়  নাজনীন সরওয়ারে মালীকানাধীন একটি লাইটারেজ ভ্যাসেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়ে বলে তিনি জানান। তিনি বলেন, দুটি ইউনিটের চারটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ