মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়স্ত্রীকে ২৫ কোটি রূপির ফ্ল্যাট উপহার দিলেন ঋত্বিক!

স্ত্রীকে ২৫ কোটি রূপির ফ্ল্যাট উপহার দিলেন ঋত্বিক!

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ও তার স্ত্রী সুজানকে নিয়ে কম মাথা ঘামায়নি সমালোচকরা। এই বুঝি বিচ্ছেদ হয়ে গেল তাদের এমনটাই মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচকদের আগুনে ঘিয়ের পরিবর্তে পানি ঢেলে দিলেন ঋত্বিক সুজান।
ঋত্বিক তার প্রিয়তমা স্ত্রী সুজানের জন্য মুম্বাইয়ের বান্দ্রায় ২৫ কোটি রূপি মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন। ৪,৫০০ স্কয়ার ফিটের এই বাড়িটি নাকি ঋত্বিক ও সুজানের যৌথ মালিকানায় কেনা। তবে এখন নয়, ছয় মাস আগে তারা এই ফ্ল্যাটটি কিনেছেন। ফ্ল্যাটটি এখনো নির্মাণাধীন রয়েছে। ঋত্বিক স্ত্রী সুজানকে নিয়ে নাকি বেশ কয়েকবার ফ্ল্যাটটির কাজের অগ্রগতি দেখতেও গিয়েছিলেন। ঋত্বিকের বন্ধুরা বলছেন, এবার বুঝি ঋত্বিককে নিয়ে জল ঘোরা করার সময় শেষ হল পাপারাজ্জিদের।

আরও পড়ুন

সর্বশেষ