রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন চট্টগ্রামে ভগ্নীপতির হাতে শ্যালক খুন

চট্টগ্রামে ভগ্নীপতির হাতে শ্যালক খুন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে ভগ্নীপতির হাতে শ্যালক খুন হয়েছে। নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকায় শনিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ওহিদুন নবী শাহীন (২৯)। শাহীন সন্দ্বীপ উপজেলার কাচিয়া পাড়ার মুজতবা আলী সেরাং বাড়ির জনৈক মো.ইব্রাহিমের ছেলে। তাদের বাসা হালিশহর আবাসিক এলাকার আই ব্লকের সোহাগ বিল্ডিংয়ে।  শাহীন নগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের কম্পিউটার ইয়াং নামে একটি দোকানের মালিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহতের ছোট ভাই শামীম অভিযোগ করেন, ছয় মাস আগে তার জ্যেঠাত বোন পালিয়ে এক ছেলেকে বিয়ে করেন। বিষয়টি পারিবারিকভাবে তারা মেনে নেননি। শনিবার বিকেলে জ্যেঠাত বোনের স্বামী এসে দোকানের কাছাকাছি স্থানে শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ