শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউসিবি ইকুরিয়া শাখার উদ্বোধন

ইউসিবি ইকুরিয়া শাখার উদ্বোধন

UCB-Bankইকুরিয়া, কেরানীগঞ্জে ১২ নভেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৯০তম শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন বশির আহমেদ, পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইকুরিয়া শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। এ ছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য, আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি’।

আরও পড়ুন

সর্বশেষ