রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপখোলামেলা পোশাকে জেরিন

খোলামেলা পোশাকে জেরিন

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বীর’ ছবিতে সালমান খানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতার বিপরীতে কাজ করে বলিউডে রাজকীয় অভিষেক হয় জেরিন খানের। এই ছবিতে বেশ সাদাসিধা তরুণীর ভূমিকায় দেখা গেছে তাকে। কিন্তু এর পরপরই পরিচালকরা তাকে নিয়ে কাজ করার সময় বিপাকে পড়েন তার ওজন নিয়ে। সব ধরনের গুণ থাকা সত্ত্বেও ওজন বেশি হওয়ার কারণে বলিউডের মতো বড় জায়গায় অনেকটা মারই খেয়ে যান জেরিন। তারপরও ‘হাউসফুল-২’ ছবিতে নিজের অভিনয় গুণে পার পেয়ে যান তিনি। তবে নিজের ওজন বেশি হওয়ার বিষয়টি উপলব্দি করে গত এক বছর ধরে বেশ ঘাম ঝরানো পরিশ্রম করেছেন জেরিন। জিম থেকে শুরু করে নিজেকে ফিট রাখার জন্য খাবারের পরিমাণ একদমই কমিয়ে দিয়েছেন। তবে এখনও নিজেকে শতভাগ ফিট মনে করছেন না তিনি। তাই এখনও নিজের সেই শারীরিক কসরত চালিয়ে যাচ্ছেন নিয়ম করে। নতুন খবর হলো, সম্প্রতি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জেরিন। রেমো ডিসুজা পরিচালিত নাম না ঠিক হওয়া এ ছবিতে রাজীব খান্ডেলওয়ালের বিপরীতে কাজ করেছেন তিনি। ছবিতে রাজিবের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছেন তিনি। পাশাপাশি খোলামেলা পোশাকে ক্যামেরাবান্দি হয়েছেন একাধিকবার। তবে সেসব পোশাকে অনেক ভাল মানিয়ে গেছে জেরিনকে। বিষয়টি খোদ পরিচালক জানিয়েছেন। এর মানে হচ্ছে গত এক বছরের পরিশ্রমের ফল মিলেছে জেরিনের। আর সেটি এই ছবির মাধ্যমেই প্রকাশ পাবে। এ বিষয়ে জেরিন খান বলেন, আমি নিজের শরীর নিয়ে গত এক বছরে অনেক সচেতন হয়েছি। নিয়মিত জিম-সাঁতার-ডায়েট করে যাচ্ছি। আমি শতভাগ ফিট ভাবছি না নিজেকে। তবে রেমোর নতুন ছবিতে অভিনয় করার পর ক্যামেরায় নিজেকে দেখে অবাক হয়েছি। কারণ, এক বছরে অনেক পরিবর্তন এসেছে। আর তাতে আমি পুলকিত ও আনন্দিত।

আরও পড়ুন

সর্বশেষ