শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদ-পঙ্কজ শরণ বৈঠক

এরশাদ-পঙ্কজ শরণ বৈঠক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এরশাদের রাজধানীর প্রেসিডেন্ট পার্ক ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দশম সংসদ নির্বাচন, নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে দলীয় সূত্র জানায়, এরশাদ ও পঙ্কজ শরণের বৈঠকটি একটি সৌজন্য সাক্ষাত। শুধুমাত্র চা চক্র ছিলো। এ বিষয়ে জানার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন

সর্বশেষ