বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন যাই করেন তাই খবরের শিরোনাম। এবার তিনি শিরোনাম হয়েছেন নিজের ওজন কমিয়ে। মা হতে গিয়ে বেশ মুটিয়ে গিয়েছিলেন ঐম্বরিয়া। অনেক ছবি ও বিজ্ঞাপনের লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি, কারণ ক্যামেরার সামনে এভাবে আসতে চাইছিলেন না। তারপরেও নিজেকে লুকিয়ে রাখতে পারেন নি ঐশ্বরিয়া। ক্যামেরা ঠিকই ক্লিক করেছে তার পিছু পিছু।
তবে মৌনতা মেনে নিয়ে ওজন কমানোর প্রতইি গুরুত্ব দেন তিনি। অবশেষে সফল হয়েছেন ঐশ্বরিয়া। ওজন কমিয়ে হয়েছেন ঝরঝরে। ভারতের ইন্ডিয়া নোবলেস ম্যাগাজিনের অক্টোবর ২০১৩’র ইস্যুর প্রচ্ছদের জন্য পোজও দিয়েছেন তিনি।
সম্প্রতি ডিজাইনার নন্দিতা মাথানি তার টুইটারে ঐশ্বরিয়ার একটি ছবি ও ইন্ডিয়া নোবলেস পত্রিকার কাভারটি টুইট করেন। নন্দিতার ডিজাইন করা পোশাকে নাকি ঐশ্বরিয়াকে অন্যরকমই লাগছে। এ জন্য বেশ উচ্ছ্বসিত তিনি।




