রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী মিথ্যা বক্তব্য দিয়ে দেশের ভাবমার্যাদা ক্ষুণ করেছেন : জামায়াত

প্রধানমন্ত্রী মিথ্যা বক্তব্য দিয়ে দেশের ভাবমার্যাদা ক্ষুণ করেছেন : জামায়াত

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সফর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের প্রদত্ত ভাষণে ও নিউইয়র্কে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মিথ্যা বক্তব্য দিয়ে দেশের ভাবমার্যাদা ক্ষুণ করেছেন। আমেরিকা সফরে গিয়ে মিথ্যা এবং প্রতিহিংসা পরায়নমূলক বক্তব্য দিয়ে দেশের সুনাম-সুখ্যাতি নষ্ট করে তিনি নিজেকেই ছোট করেছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষ ও আমেরিকায় বসবাসকারী প্রবাসীদের আশা আকাঙ্খা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিএনপি-জামায়াতেরর সমালোচনা করে সংকট সমাধানের পরিবর্তে সংকট জিইয়ে রেখেছেন। দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিয়ে সবাইকে হতাশ করেছেন। তার বক্তব্যে বিরোধী দলের দাবি উপেক্ষা করে দেশকে অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জেদ ও একগুয়েমির কারণে দেশ এক ভয়াবহ সঙ্কটের দিকে যাত্রা শুরু করেছে।

জামায়াতের এই নেতা বলেন, এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্র সরকারের কোনো না কোনো পর্যায় থেকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে। যা কূটনীতিক মহলের দৃষ্টি এড়ায়নি। এ থেকে স্পষ্ট বর্তমানে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্কে চলছে। আর এটা এ সফরের ব্যর্থতাই প্রমাণিত হয়েছে।

ব্যর্থতার দায়িত্ব কাঁধে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে জাতিকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান।

আরও পড়ুন

সর্বশেষ