শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট কলেজ ইউনিটের উদ্যোগে রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক...

যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট কলেজ ইউনিটের উদ্যোগে রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের উদ্যোগে ৫ দিন ব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচী ইউনিটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক আবুল খায়ের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ জিনুয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ-প্রধান জনি সাহা ও ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। আরো উপস্থিত ছিলেন  সাংগঠনিক বিভাগীয় প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান শান্তা দাশ, যুব সদস্য কামরুন নাহার অপু, হাবিবুল বশার রাফি। কর্মসূচীর সঞ্চালনা করেন ইউনিটের যুব প্রধান এস.এম. সাহিম সাকির চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তবে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের সহশিক্ষা কার্যক্রমের আওতায় যুব রেড ইউনিটের প্রথম সেবা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব রেড ক্রিসেন্টের অন্তর্ভূক্ত যে কোন সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি কাজী তৌফিকুল আজম মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

আরও পড়ুন

সর্বশেষ