শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......‘সংবিধানের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : শাহনেওয়াজ

‘সংবিধানের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে : শাহনেওয়াজ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন, সেই পদ্ধতি অনুযায়ী আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা করব। আমাদের হাতে সে কাজ করার সুযোগ আছে।’

তিনি বলেন, ‘সংবিধানের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোন সরকার পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা নির্ধারণ করবে রাজনীতিবীদরা। সংবিধান অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। আমরা সেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি।’ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। বর্তমান আচরণবিধি দিয়ে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি অনুযায়ী আচরণবিধি তৈরি করব এবং সকল প্রার্থীর অধিকার নিশ্চিত করব।’

তিনি আরও বলেন, ‘জনগণের জন্যই সংবিধান। সংবিধান অনুযায়ী কাজ করলে তা জনগণের পক্ষে যাবে। জনগণ এবং সরকার কেউই সংবিধানের বাইরে যেতে পারবে না।

‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইসির সঙ্গে জনগণের সাংঘর্ষিক বিরোধ তৈরি হবে কিনা’ জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে জনগণের সংঘর্ষ বা বিরোধের কোন কারণ নেই। কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচন করা। এক্ষেত্রে সবকিছু সংবিধান অনুযায়ীই হবে।’

ইসির প্রতি বিরোধীদলের অনাস্থা প্রসঙ্গে মো. শাহনেওয়াজ বলেন, ‘কাজের মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর আস্থা আমাদের উপর তৈরি হবে। আমরা মনে করি, আস্থা নষ্ট হওয়ার মত কোন কাজ আমরা করছি না। ’

বিরোধীদল নির্বাচনে অংশ না নিলে ইসি একদলীয় নির্বাচন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরা আশা করব সব দলই নির্বাচনে অংশ নিবে। এতে সব দলের সমান সুযোগের ব্যবস্থা আমরা তৈরি করবো।’

আরও পড়ুন

সর্বশেষ