সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেন, আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করতে, যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতা দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করছে যুক্তরাষ্ট্র। নতুন পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতাকে দমন ও অপরাধী সাব্যস্ত করতে ব্যবহার হতে পারে। এতে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিও বাধাগ্রস্ত হবে। ডিএসএ নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উদ্বেগ নিয়ে কথা বলতে তাদের আলোচনার প্রস্তাব দেয়ায় তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আলোচনাকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, আমরা তথ্যমন্ত্রী ইনুর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি এই আইনের পরিবর্তন বিবেচনা করতে, যেন এটি বাংলাদেশের সংবিধান, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।




