শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জয়কে ক্ষমা চাইতে হবে : শিবির

জয়কে ক্ষমা চাইতে হবে : শিবির

মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল জব্বার বলেছেন, দেশে মাদরাসা ছাত্র কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার হৃদয়ে আঘাত দিয়েছে।

শিবির সেক্রেটারি সজীব ওয়াজেদ জয়কে তার বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও ভবিষ্যতে যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি সুস্পষ্ট ইসলাম বিদ্বেষের পরিচয় দিয়েছেন। দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা সম্পর্কে তার যে ন্যূনতম ধারণা নেই, এ ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে জয় তা প্রমাণ করেছেন।

শিবির সেক্রেটারি বলেন, জয় যে দেশের ইসলামী ঐতিহ্য, সংস্কৃতি ও জনগণের মানসিকতা সম্পর্কে কোনই জ্ঞান রাখেন না, তা তার বক্তব্যে ফুটে উঠেছে। এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য শুধু সরকারের ভাবমূর্তিই ক্ষুন্ন করবে না, সারাদেশে অস্থিতিশীলতাও তৈরি করতে পারে।

মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে জয়ের দেওয়া বক্তব্যে ক্ষোভের তৈরি করেছে। সরকারের উচিত মাদরাসা শিক্ষা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে সরে আসা। অন্যথায় ইতোমধ্যে সরকারের সঙ্গে এই শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের যে বিভেদ তৈরি হয়েছে, তা আরো বেড়ে যেতে পারে।

সংগঠনটির সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ