শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়“সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে

“সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে এখন চূড়ান্ত হিংস্র মূর্তি ধারণ করেছে। তারই বহিঃপ্রকাশ সিলেটের কোর্ট পয়েন্টে বাম দলগুলোর সমাবেশে হামলার ঘটনা।

সিলেটে কমিউনিস্ট পার্টি ও বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলায় বামদল নেতা মুজাহিদুল ইসলাম সেলিমসহ বেশ কিছু নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রোববার রাতে  বিবৃতিটি পাঠানো হয়।

মির্জা আলমগীর অভিযোগ করেন, “সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য  দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিজেদের  অধীনে নির্বাচন অনুষ্ঠানে মরিয়া হয়ে উঠেছে।” কিন্তু সরকারের কোনো খেলাতেই লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বামদলের সমাবেশের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুজাহিদুল ইসলাম সেলিমসহ আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ