রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিপিবি বাসদের কার্যালয় অবরুদ্ধ

সিপিবি বাসদের কার্যালয় অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সিলেটে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি) ও বাসদের যৌথ সমাবেশে ছাত্রলীগের হামলায় সিপিবিরি কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অনন্ত ২৫ জন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে পল্টনে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা।

এসময় তারা রাস্তা অবরোধসহ আগুন জ্বালিয়ে হামলার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ লাঠিচার্জ আর টিয়ার গ্যাস মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়।পরে ব্যাপক সংখ্যক পুলিশ পল্টনে সিপিবি বাসদের কার্যালয় অবরুদ্ধ করে রাখে।

এর আগে সিলেটে সিপিবির সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার চষ্টো করলে প্রথমেই পুলিশী বাধার মুখে পড়ে দলদুটির নেতাকর্মীরা।বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে সিপিবি নেতাকর্মীদের ওপর। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ