সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজেব্রা ক্রসিং তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ আ জ ম নাছিরের

জেব্রা ক্রসিং তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ আ জ ম নাছিরের

নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং তৈরির কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। ০৮ আগস্ট সকালে সাড়ে ১০টার দিকে নগরের জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং তৈরির কাজ পরিদর্শন গিয়ে তিনি এ নির্দেশনা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে নগরের সকল স্কুল-কলেজের সামনের রাস্তায় জ্রেবা ক্রসিং তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেব্রা ক্রসিং তৈরির কাজ চলমান রয়েছে। সিটি মেয়র এসময় দ্রুত সময়ের মধ্যে নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তৈরির কাজ শেষ করার নির্দেশনা দেন। পরিদর্শনকালে চসিকের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সিটি মেয়রের এপিএস রায়হান ইউসুফসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (০৬ আগস্ট) প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষে নগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ৩ দিনের মধ্যে জেব্রা ক্রসিং তৈরির নির্দেশনা দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আরও পড়ুন

সর্বশেষ