চট্টগ্রামের বৃহত্তম ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজের ইউটিউব চ্যানেল একলাখ সাবস্ক্রাইব পূরণ করে ইউটিউব কর্তৃপক্ষ থেকে সিলভার প্লে বাটন ক্রেষ্ট অর্জনের সাফল্যে আজ জমজমাট এক সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হলো। উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টের রুফটপ মিউজিক লাউঞ্জে নগরীর বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে এই সেলিব্রেট করা হয়। এ ছাড়া বুফে আয়োজনে বাহারি খাবার দাবার, নাচ, গানের বর্ণিল আয়োজন ছিলো এ উপলক্ষ্যে। অতিথি ছিলেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি বন্দর) এবি সিদ্দিক, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমনসহ নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যাgক্তিবর্গ।
বক্তব্য রাখেন হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, ব্যবস্থাপনা পরিচালক কে সামি আহাম্মেদ, পরিচালক এম জে কে মহি।
আগামী দিনগুলোতে হাবিব তাজকিরাজ বাংলাদেশের বৃহত্তম চেইন ব্র্যান্ড বিউটি সেলুনে পরিণত হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।



