আগষ্ট ০১, ২০১৮ তারিখে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন সৈয়দ হাবিব হাসনাত। এর আগে তিনি ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জনাব হাসনাত ১৯৮৬ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কর্মজীবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইষ্ট ব্যাংক এবং ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব হাসনাত ১৯৬২ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালাসহ বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহন করেন।
এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত



