রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদার সঙ্গে রুশনারার সাক্ষাৎ শুক্রবার

খালেদার সঙ্গে রুশনারার সাক্ষাৎ শুক্রবার

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ সফররত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী শুক্রবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এ সময় তার সঙ্গে থাকবে একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহেরুল কবীর খান  বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হবে। গত বুধবার ব্যক্তিগত সফরে ঢাকা পৌঁছান বাংলাদেশে জন্মগ্রহণকারী এই প্রভাবশালী ব্রিটিশ এমপি। এছাড়া সর্বদলীয় ব্রিটিশ সংসদীয় একটি প্রতিনিধিদলও শুক্রবার ঢাকায় আসছে।

চার সদস্যের ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলে থাকছেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) সাইমন ডেন ক্রুজ, নিক ডি বোয়ে, কনজারভেটিভ পার্টির এমপি অ্যানি মেইন ও লেবার কো অপারেটিভ পার্টির এমপি জোনাথন রেনল্ডস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশনারা আলী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। তিনি বাংলাদেশ ছাড়বেন আগামী ১৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন

সর্বশেষ