শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিক্ষককদের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১২

শিক্ষককদের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১২

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

নাটোরের সিংড়ায় টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষক কর্মচারীদের সাধারণ সভায় দুপক্ষের শিক্ষকদের মাঝে সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজে সাধারণ সভায় হট্টগোলে এ ঘটনা ঘটে। সংঘর্ষ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ার কারণে অধ্যক্ষসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার এলাকায় ১৪৪ ধারা জারী করে । এর আগে এলাকাবাসী অধ্যক্ষকে গ্রেফতারের দাবীতে জুতা মিছিল করে এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পরে এলাকাবাসীর বিক্ষোভ ও চাপের মুখে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ সহ ১২ জনকে আটক করে থানা হেফাজতে নেয় সিংড়া থানা পুলিশ।
জানা যায়, কলেজের সভাপতি ও ইউএনও সাইফুর রহমান খানের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় কলেজে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির কথা তুলে ধরলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চরম হট্টগোল বেঁধে যায়। অধ্যক্ষ অনুসারী শিক্ষকরা প্রতিবাদ করলে সভায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে অধ্যক্ষ অনুসারীরা একত্রিত হয়ে অন্যান্য শিক্ষকদের উপর হামলা করে। এতে প্রভাষক আবদুল্লাহ আল মামুন মুক্তা,নুরুল ইসলাম বুলবুল, শিক্ষক মোস্তাফিজুর রহমান রনজু, ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর ও মহিলা শিক্ষিকা আলিমা সহ ১০ জন আহত হয়।
এ ঘটনায় সংঘর্ষ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী অধ্যক্ষ সহ তার অনুসারী শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইউএনও তাৎক্ষনিক এলাকায় ১৪৪ ধারা জারী করে। পরে সিংড়া থানার ওসি এ এইচ এম ফয়জুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি আমলে আনেন। এলাকাবাসীর দাবীর মুখে অবরুদ্ধ শিক্ষকদের ৩ঘন্টা পর উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

আরও পড়ুন

সর্বশেষ