আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
হাইকোর্ট থেকে সকল মামলায় জামিন পেলেও আজ মুক্তি পাচ্ছেন না জনপ্রিয় তরুণ সাংসদ গোলাম মাওলা রনি। বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষ হয়ে আগামীকাল দুপুর নাগাদ জেল থেকে তিনি বের হতে পারেন বলে তাঁর আইনজীবিরা জানিয়েছেন। সাংবাদিক পেটানোর অভিযোগের মামলাসহ তিনটি মামলায় আজ জামিন পান সরকার দলীয় এই সংসদ সদস্য।
রনির আইনজীবী এডভোকেট তবারক হোসেন বলেন, এমপি রনির বিরুদ্ধে দায়েরকরা সকল মামলাই আজ অবকাশকালীন বেঞ্চ থেকে জামিন মঞ্জুর করা হয়।
বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার পৃথক এ আদেশ দেন।
সকালে সাংবাদিক পেটানোর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। বিকালে পটুয়াখালী জেলায় দায়ের করা পৃথক দুটি মামলায়ও জামিন পান এমপি রনি। রনির আইনজীবী জানান, এসব আদেশে আগামীকাল সকালে স্বাক্ষর হলেই জামিন সংক্রান্ত কাগজপত্র জেলগেটে পৌছালেই তিনি মুক্তি পাবেন বলে আশা করছি।
উল্লেখ্য, সাংবাদিকদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার সূত্রধরে মামলা দায়ের হলে এমপি রনিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ একটি টিম। এরপর তাঁর নির্বাচনী এলাকায় আরো দুটি মামলা দায়ের করেন তাঁর নির্বাচনী প্রতিপক্ষরা।




