রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়অক্টোবরের মাঝামাঝি সংলাপে বসবে ইসি

অক্টোবরের মাঝামাঝি সংলাপে বসবে ইসি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন (ইসি) দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় নির্ধারণ, আস্থার সঙ্কট দূর করা ও নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এ সংলাপ শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। এতে নির্বাচনী বিধি-বিধানসহ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবার পরামর্শ চাওয়া হবে। এজন্য মূলত এই সংলাপের আয়োজন চলছে।

জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় প্রতিটি নির্বাচনের আগে তফসিলসহ আনুষঙ্গিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে থাকে কমিশন। তবে এবার নির্বাচন নিয়ে নানা জটিলতা থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি বিষয়ে সংলাপটিতে বেশি গুরুত্ব দিচ্ছে ইসি। পাশাপাশি আচরণবিধি প্রণয়নে তাদের মতামত নেয়া হবে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার বিধান রয়েছে। সম্প্র্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন অনুষ্ঠানে তার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে নির্বাচন হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

এ অবস্থায় সংসদ বহাল রেখে নির্বাচন হলে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রচারের সমান সুযোগ রাখতে সংসদ নির্বাচনের আচরণবিধিতে পরিবর্তন প্রয়োজন।

এ নিরীখে আগামী অক্টোবরের মাঝামাঝিতে সংলাপে বসার পরিকল্পনা নিয়েছে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে। সব দলের জন্য সমান সুযোগ রাখতে আচরণবিধিতে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন মূলত ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের মতামত নেয়া হবে। সবার মতামত এবং কমিশনের নিজস্ব মতামত সংযুক্ত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুুষ্ঠানের জন্য আচরণবিধি প্রণয়ন করা হবে। যদি এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো মতৈক্যে না পৌঁছতে পারে তাহলে কমিশন নিজ উদ্যোগে একটি আচরণবিধি প্রণয়ন করে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কমিশনের প্রস্তাবনার বিষয়ে সব শ্রেণী-পেশার মানুষের মতামত নেয়া হবে।

এ প্রসঙ্গে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংসদ বহাল থেকে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের অবশ্যই সংলাপে বসতে হবে। কারণ সবার জন্য সমান সুযোগ রাখতে আচরণবিধিতে সংশোধনী আনার বিকল্প কিছু নেই। এর জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসা হবে।

তাদের মতামত নিয়ে আচরণবিধিমালা প্রণয়ন করা হবে। তবে সংলাপে সব দলের সাড়া না পেলে কমিশনের তৈরি আচরণবিধির খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর মাধ্যমে সবার মতামত নেয়া হবে। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের অপেক্ষায় রয়েছে। এটি ১২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে পাস হলেই বিভিন্ন বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে ইসি।

আরও পড়ুন

সর্বশেষ