ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিরোধীদলীয় নেতার নির্বাচন কমিশনের পদত্যাগ দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসির প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ‘এতে আমরা চাপ অনুভব করছি না।গণতান্ত্রিক দেশে তারা তাদের মতামত ব্যক্ত করছেন, করতেই পারেন।
আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের পদ্ধতি কী হবে তা সংসদই ঠিক করবে জানিয়ে রকিবউদ্দিন বলেন, ‘সংবিধানের যে বিধান আছে, আমরা সে বিধান মতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে সংসদই ঠিক করবে নির্বাচন ৯০ দিন আগে নাকি ৯০ দিন পরে হবে।’
প্রসঙ্গত, নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ মন্তব্য করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘এই কমিশন শুধু সরকারকে জ্বি হুজুর, জ্বি হুজর করে। এদের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’




