স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
ঐশী রহমানকে কিশোরী সংশোধন কেন্দ্র থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত এই আদেশ দেন। সমাজবেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।
বাবা-মা হত্যার ঘটনায় গত শনিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ঐশী ও গৃহপরিচারিকা সুমীকে গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় একই আদালত।
গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
মাহফুজ-স্বপ্না দম্পতির দু’সন্তানের মধ্যে ঐশী রহমান ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী। তার ছোট ভাই ঐহী রহমান (৭) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
মাহফুজ-স্বপ্না দম্পতির দু’সন্তানের মধ্যে ঐশী রহমান ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী। তার ছোট ভাই ঐহী রহমান (৭) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।




