শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচন এলেই কিছু অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে : হানিফ

নির্বাচন এলেই কিছু অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে : হানিফ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন এলেই কিছু অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।  হানিফ বলেন, “যেন তাদের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চান।” বিদেশ থেকে কোকোর পাচার করা অর্থ ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, “দুদকের কাছে কোকোর পাচার করা অর্থ হস্তান্তরের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি আমলে হাওয়া ভবনের মাধ্যমে সীমাহীন দুর্নীতি করা হয়েছে।”

কোকোর ‘দুর্নীতির’ বিষয়টি সত্য হওয়ায় বিএনপি নেতারা এর বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলছেন না উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, “তারা বলছেন সরকার নিজেদের বড় বড় দুর্নীতির তদন্ত না করে কেবল বিএনপির বিরুদ্ধে তদন্ত করছে।”

আগামী ৩০ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগের সমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া এতে সভাপতিত্ব করেন।এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ