শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদুরে বকচর এলাকায় মঙ্গলবার বাসচাপায় মুনজের আলী (৪৪) নামে এক কর্তব্যরত পুলিশ কনেস্টবল (কং নং ২৫৮) নিহত হয়েছেন।

নিহত পুলিশ কনস্টেবল দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে মুনজের আলী হরতালের দায়িত্ব পালন করার জন্য বাইসাইকেল যোগে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে উপজেলা শহরে যাচ্ছিলেন। তিনি বকচর এলাকায় পৌঁছলে রংপুর থেকে বগুড়াগামি অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সকালে গোবিন্দগঞ্জ থানা ভবন চত্বরে নিহত কনস্টেবল মুনজের আলীর জানাজা শেষে মঙ্গলবার দুপুরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ