ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশ চলছে এক ব্যক্তির শাসনে। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল। আর প্রধানমন্ত্রী কোনো উপদেশ মানেন না কারন তার ধাচে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত হামলা-মামল, জেল-জুলুম, গুম-খুন ও বিএনপি নেতাদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় সংকট নিরসনে দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার র্শীষক আলোচনা সভায় তিনি একথা বলেন।হান্নান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। মানবাধিকার কমিশন ভিকটিমদের পক্ষে কাজ না করে সরকারের অধিকার রক্ষায় ব্যস্ত। বিচার বিভাগ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’
তিনি বলেন, ‘আন্দোলনরত মেধাবীদের শাস্তি নয় মেধাবৃত্তিতে চাকরি দেওয়া হবে। তাদের দাবি যৌক্তিক কিন্তু প্রধানমন্ত্রী সেটা বুঝতে পারছেন না।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কমিশন আরপিও জারি করে বলেছেন দলের বাহিরে গিয়ে কেউ বিদ্রোহী হতে পারবে না। সরকার গাজীপুরে জাহাঙ্গীরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে এই জারি করিয়েছেন।
সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, ২৫শে অক্টোবর সংসদ ভেঙ্গে দিলে আর কেউ সংসদ সদস্য থাকরে না। তাই সংবিধানের দোহাই না দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্ববধায়কের অধীনে নির্বাচন দিন। অন্যথায় ঈদের পরে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণ ইতিমধ্যেই আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমান ৫ সিটি নির্বাচনের ফলাফল। সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরের বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।




