শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজনীতি ঘুরপাক খাচ্ছে বললেন এরশাদ

রাজনীতি ঘুরপাক খাচ্ছে বললেন এরশাদ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

কাজী জাফর, মহাসচিব ও তার নিজের স্ত্রী বিএনপিতে যাচ্ছে, জিএম কাদের, জিয়াউদ্দিন বাবলু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আওয়ামী লীগে যাচ্ছে এমন কথাও শুনতে হয় বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মাদ এরশাদ।

তিনি বলেন, “কেউ আবার জিজ্ঞাসা করে এরশাদ কোনদিকে যাচ্ছে, এই কথা কেন আসে? অন্য কোনো দলে তো এমন কথা আসে না। এ কথা শুনতে চাইনা।”

তিনি বলেন, “যে যাই করেন, আমাদের সম্মান যেন ব্যাহত না হয়।”

এরশাদ বলেন, “রাজনীতি একটা আবর্তে ঘুরপাক খাচ্ছে। কীভাবে শেষ হবে, কীভাবে নির্বাচন হবে, জানি না। আল্লাহ, তুমি আমাদের রাজনীতির দ্বন্দ্ব দূর করো!”

শুক্রবার রাজধানীর ইমানুয়েলস সেন্টারে মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহাম্মাদ এরশাদ এ সব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “বঙ্গবন্ধুর পর আর কোনো নেতাকে এরশাদের মতো জুলুম-নির্যাতন সইতে হয়নি।”

জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।

মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।

আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিব দুলাল, এসএমএম আলম, ফকির আশরাফ, করিম উদ্দিন ভরসা, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ