রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার। এর মধ্যে অকটেন ও পেট্রল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে তিন টাকা করে কমানো হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার পর নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দাম কমানো হয়। এখন লিটারপ্রতি ডিজেলের দাম ৬৫ টাকা, কেরোসিনের দাম ৬৫ টাকা, অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রলের দাম ৮৬ টাকা হবে।

২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হলে জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠলেও সরকার তা কমায়নি। এরই মধ্যে গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়। এখন অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম কমানো হলো।

আরও পড়ুন

সর্বশেষ