রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদের দশম অধিবেশন শুরু

সংসদের দশম অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন শুরু হয়েছে। ২৪ এপ্রিল বিকেল ৫টা ০৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৫ মে পর্যন্ত।

শুরুতেই দশম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর নবম অধিবেশন থেকে দশম অধিবেশনের আগ পর্যন্ত মৃত সংসদ সদস্য ও বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এর আগে বিকেল ৪টায় দশম জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩০ মার্চ দশম সংসদের দশম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত এ অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। এসব বিল এ অধিবেশনে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এ অধিবেশন শুরু হতে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। জাতীয় সংসদের আইন শাখা সূত্র জানায়, দশম অধিবেশনের জন্য এখন পর্যন্ত ৩০টি বিল তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে কমিটিতে বিবেচনাধীন ১৭টি, উত্থাপনের অপেক্ষায় ৮টি এবং পাসের জন্য রাখা হয়েছে ৫টি বিল।

আরও পড়ুন

সর্বশেষ