স্পিকারের বেতন-ভাতা
বিলে স্পিকারের মাসিক বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ১২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। স্পিকারের দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১১ লাখ টাকা এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ লাখ টাকা করার করার প্রস্তাব করা হয়েছে।
ডেপুটি স্পিকারের বেতন-ভাতা
একইসঙ্গে বিলে ডেপুটি স্পিকারের মাসিক বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ৮ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা এবং বিমানযোগে ভ্রমণকালে বীমা কাভারেজ ৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৮ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এমপিদের বেতন-ভাতা
বিলে সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫৪ টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা, স্বেচ্ছাসেবী তহবিল ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা, মাসিক লন্ড্রি ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১৫শ’ টাকা এবং ক্রোকারিজ-ইত্যাদি মাসিক ভাতা ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ ৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্যন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পরে বিল দু’টি পরীক্ষা করে রিপোর্ট প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।




