রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জানুয়ারি সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব অবমুক্ত করেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তখ্য জানান। ডাকটিকিট অবমুক্ত করার সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, ডাক অধিদফতরের পরিচালক (স্ট্যাম্পস) মো. মুনছুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ