রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দিয়ে অতিরিক্ত করছে মায়ানমার

রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দিয়ে অতিরিক্ত করছে মায়ানমার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দিয়ে মায়ানমার ‘অতিরিক্ত’ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মায়ানমার বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে ফেরত দিতে শর্ত হিসাবে দেশটিতে আটক ৫শতাধিক মানুষকে বাংলাদেশে আনার শর্ত জুড়ে দিয়েছে। ‘আমরা তাদের বলেছি, আটক লোকদের নাম-ঠিকানা সম্বলিত তালিকা পাঠ‍ান, তারা বাংলাদেশি হলে আমরা অবশ্যই ফেরত নেবো।

কামাল বলেন, মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপির রাজ্জাককে ধরে নিয়ে যাওয়া এবং দেশটিতে আটক লোকদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওই লোকজনের বিষয়টি তদারকি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর রাজ্জাকের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। সম্প্রতি কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে দায়িত্বরত বিজিবি-এর নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ২২ জুন সোমবার রাজ্জাক ফেরত দিতে বঙ্গপোসাগরের মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার হওয়া অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়াগামী  ৫ শতাধিক অভিবাসীকে বাংলাদেশে ফেরত আনার শর্ত দেয় মায়ানমার। তবে সংবাদমাধ্যম বলছে, এরমধ্যে বেশির ভাগই মায়ানমারের নাগরিক।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ