রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ১২০ পিস স্বর্ণের বারসহ আটক ৩

চট্টগ্রামে ১২০ পিস স্বর্ণের বারসহ আটক ৩

নগরীর বায়েজিদ বোস্তামি থানার রুবি গেইট এলাকা থেকে ১২০পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক তিনজন হল, ফারুক (২৮), জহির (৩২) ও জাকির (৩২)।  বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রদীপ কুমার দাশ  বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণের বার নিয়ে তিনজন প্রাইভেট কারে চড়ে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারটি রুবি গেইট এলাকায় আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, তিনজন হিলভিউ আবাসিক এলাকা থেকে ঢাকায় যাচ্ছিল।  তাদের বহনকারী প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভেতরে স্বর্ণের বারগুলো প্যাকেটে ভর্তি অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের বারের মোট ওজন ১২ কেজি।  দাম আনুমানিক ৬ কোটি টাকা বলে ওসি জানান। চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে স্বর্ণের বারগুলো দেশে আনার পর সেগুলো নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার জন্য তারা ঢাকায় যাচ্ছিল বলে ওসি ধারণা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ