রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমির্জা ফখরুলের জামিন স্থগিতে আবেদন

মির্জা ফখরুলের জামিন স্থগিতে আবেদন

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে সোমবার  এ আবেদন করা হয়। রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে গত ১৮ জুন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখুরলকে জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে এ তিন মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন ও মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের অভিযোগে গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে এসব  মামলা দায়ের করে পুলিশ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ