সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দালালদের পাশাপাশি তাদের খপ্পরে পড়ে যারা বিদেশে যাবে তাদেরও শাস্তির আওতায় নিয়ে...

দালালদের পাশাপাশি তাদের খপ্পরে পড়ে যারা বিদেশে যাবে তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দালালদের পাশাপাশি তাদের খপ্পরে পড়ে যারা বিদেশে যাবে তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শ্রম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, শুধু দালালদের নয়,পাশাপাশি যারা তাদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এটা বন্ধ হবে না। তাছাড়া এভাবে দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।  যারা এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে তাদের উদ্দেশে তিনি বলেন, যারা এভাবে সাগরে রওয়ানা দিচ্ছে তাদের কোনো ধারণা নাই তারা কোথায় যাচ্ছে। আজ বনে- জঙ্গলে লাশ পাওয়া যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক। আগামীতে যেনো কেউ অবৈধভাবে বিদেশ না যায় বিশেষভাবে তা নজরদারি করতে হবে। পাশাপাশি বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগসহ কর্মসংস্থানে নেওয়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ