শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে যে কোনো ধরনের মাছ ধরা...

২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক।তিনি জানান, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে ট্রলার দিয়ে কোনো মাছ ধরা যাবে না। এক লাখ আঠারো হাজার একশ তের বর্গকিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় যাতে বিদেশি কোনো জাহাজও মাছ ধরতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হবে।তিনি জানান, বাংলাদেশে সমুদ্র উপকূলীয় এলাকায় মাছ ধরার জন্য ৬৮ হাজারের মতো ছোট ট্রলার রয়েছে। সেগুলোকেও পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।তিনি বলেন, এতে যদি ১০ থেকে ২০ ভাগ মাছও সংরক্ষণ করা যায় তাতে আমাদের সমুদ্র এলাকায় বিপুল পরিমাণ মাছ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন

সর্বশেষ