মে ০৫, ২০১৫ তারিখে এন আর বি গ্লোবাল ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো ব্যাংকের প্রধান কার্যালয়ে। উক্ত সভার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল কুদ্দুস। সভায় বিগত বছর এবং চলতি বছরের ১ম প্রান্তিকে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের বাকি ৩ প্রান্তিকের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। ২০১৫ সালে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে জানানো হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব কাজী মশিউর রহমান জিহাদ, কোম্পানী সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ এনামুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।




