ভূূমিকম্পে কাঁপলো গোটা দেশ। দুপুর সোয়া ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। প্রায় মিনিট খানেক স্থায়ী থাকে সে কম্পন। ইউএস জিএস’র তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৫। এই ভূমিকম্পের উৎপত্তি হয় নেপালের পোখারার কাছে। নিমিষেই তা ভারত ও বাংলাদেশজুড়ে ছড়িয়ে যায়। দেশের সকল জেলা থেকে ভূমিকম্পের খবর আসছে। অনেকেই বাসাবাড়ি থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। বাংলানিউজের প্রায় সকল জেলা প্রতিনিধিই জানাচ্ছেন ভূমিকম্পের তথ্য। রাজধানীর তেজগাঁওয়ে একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয়রা বাংলানিউজকে ফোন করে জানিয়েছেন।ভূমিকম্প একযোগে কাঁপিয়েছে ভারত-নেপাল ও বাংলাদেশকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পোখরা।



