সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকোকোর চেহলাম উপলক্ষে খালেদার কার্যালয়ে শাহ আলী মাজারের তেহারি!

কোকোর চেহলাম উপলক্ষে খালেদার কার্যালয়ে শাহ আলী মাজারের তেহারি!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পাতিল ভর্তি তেহ‍ারি পৌছে দিয়েছেন মো. সেলিম নামে এক ব্যক্তি। বুধবার  বেলা ২টা ২০ মিনিটে ভ্যান গাড়িতে করে এ খাবার নিয়ে কার্যালয়ে ঢোকেন তিনি। কার্যালয় থেকে তেহ‍ারি গ্রহণ করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে শাহ আলী মাজার থেকে এ তেহারি পাঠানো হয়েছে। এ তেহারি কার্যালয়ের ভেতরে অবস্থানরতদের মাঝে বিতরণ করা হবে। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সকাল সোয়া ১১টায় বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বশেষ