বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শুক্রবার প্রত্যেক থানায় ও শনিবার প্রত্যেক জেলায় বিক্ষোভ মিছিল।যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিক্ষোভ কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।



