নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ইয়াবাসহ ট্রাকটি আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) এসএম তানভীর আরাফাত জানান, চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।



