খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, খালেদা জিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন। খালেদা জিয়াকে জনবিচ্ছিন্ন করতে তিনি রাজনৈতিক কার্যালয় থেকে বের হলে, তাঁকে আর কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে অভিযোগ করেন মাহবুব। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী কার্যালয়ে নিজ চেম্বারে সাংবাদিকদের খন্দকার মাহবুব এসব কথা বলেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা এখনো যায়নি। তার পরও যদি আদালতে হাজির হতে হয়, আত্মসমর্পণ করতে হয়, তাহলে খালেদা জিয়া আত্মসমর্পণ করতে ইচ্ছুক।
বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা আরও বলেন, এসব বিবেচনা করে আদালতের প্রতি সম্মান দেখিয়ে এবং পর্যাপ্ত নিরাপত্তা পেলে খালেদা জিয়া আদালতে যেতে পারেন। তার আগে সরকারকে এ ধরনের কিছু ঘটবে না, তিনি আবার কার্যালয়ে ফেরত যেতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তা নিশ্চিত করতে হবে।



