রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গ্রামীণ জনপদে অর্থায়ন বিস্তৃতি করতে এনআরবি গ্লোবাল ব্যাংকের চুক্তিস্বাক্ষর

গ্রামীণ জনপদে অর্থায়ন বিস্তৃতি করতে এনআরবি গ্লোবাল ব্যাংকের চুক্তিস্বাক্ষর

DSC_50360এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড গ্রিন ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নিতে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে। ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং এন্টারপ্রাইজ ডেভেলমমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা রেজা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংক সর্বপ্রথম জিরো ওয়েস্ট ও ফোর কাউ মডেল প্রকল্পে অর্থায়নের উদ্যোগের গ্রহণ করেছে। এই চুক্তির মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ জনপদে ব্যাংকের অর্থায়ন আরও বিস্তৃতি লাভ করবে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, এসইভিপি কাজী মশিউর রহমান জিহাদ, ইভিপি এনামুল ইসলাম খান, ভিপি মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলী, এভিপি শামসুন নাহার, কমিউনিকেশন ও ব্যান্ডিং বিভাগের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এবং ইডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ