৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ ঘোষণা দেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইসস্টিটিউটের (পিআরআই) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংক ড. আতিউর রহমান বলেন, ৫০০ মিলিয়ন ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) করা হবে। যারা পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করতে চান তারা এ তহবিল থেকে সহায়তা পাবেন। ‘তৈরি পোশাক শিল্প ও চামড়া খাতের বিনিয়োগকারীরাও এ সহায়তা পাবেন’—যোগ করেন তিনি।



