এক হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প দুটি ও সংশোধিত চারটি। প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে দেবে ৬৯৫ কোটি ৬২ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৩৩৬ কোটি ৫ লাখ টাকা। –



