রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামের নাসিরাবাদে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রামের নাসিরাবাদে এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন

NGB Nasirabad openingআধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামের নাসিরাবাদে এনআরবি গ্লোবাল ব্যাংকের একটি শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত চেয়ারম্যান নিজাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফজলে মোরশেদ। অন্যান্যদের মধ্যেব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, ওসমান গনি, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোঃ ইউসুফ সামাদ, মনজুরুল আলম শেঠ, ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল কুদ্দুস, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জে এম বখতিয়ার, নাসিরাবাদসহ চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ