পাঁচ জেলার প্রশাসককে প্রত্যাহার করে নতুনভাবে পদায়ন ও সচিব পদমর্যাদার তিন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। রোববার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে বান্দরবান জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাগেরহাট জেলা প্রশাসক মো. শুকুর আলীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসীনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে নিয়োগ করা হয়।
সরকারের সচিব পদমর্যাদার তিন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলী করা হয়েছে। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) এ কে এম আবদুল আউয়াল মজুমদারকে বিপিএটিসি’র রেক্টর করা হয়েছে।



