শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েহরতালের নামে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে

হরতালের নামে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, হরতালের নামে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে সরকার কাউকেই ছাড় দেবে না। শনিবার সকালে মাদারীপুর বিসিক শিল্পনগরীর এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, হরতাল ডেকে যারা ধ্বংস, তাণ্ডব, মানুষ হত্যা, সহিংসতা, গাড়ি ভাঙচুর এবং জ্বালাও-পোড়াও করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ নেবে। এদের কোনক্রমেই নাশকতা করতে দেবে না সরকার। আর যখনই কোনো দুর্নীতির মামলার তারিখ পড়ে- তখনই হরতাল বা কোনো কর্মসূচি দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়া কোর্টে না যাওয়ার চেষ্টা করেন।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বিসিক শিল্প নগরীর সহকারি মহাব্যবস্থাপক ইউসুফ আলী মোল্লাসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ