শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গোলাম আযমের নামাজে জানাযা সম্পন্ন

গোলাম আযমের নামাজে জানাযা সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর মসজিদের উত্তর গেটে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে তার জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন তার ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী। এর আগে বেলা দেড়টার দিকে শীর্ষ এ যুদ্ধাপরাধীর লাশ বায়তুল মোকাররমের উত্তর গেটে নেওয়া হয়। মগবাজারের কাজি অফিস গলির বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানাজার আগে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আযমী অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, আমার বাবা জীবদ্দশায় জ্ঞাত হয়ে কখনও কাউকে দুঃখ দেননি, কষ্ট দেননি। অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন। অথচ তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছিল। আপনারা দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণার প্রকাশ হিসাবে প্রায় তেত্রিশ বছর আগে ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররম মসজিদের সামনে এক জানাজায় অংশ নিতে গেলে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াত নেতা গোলাম আযমকে জুতাপেটা করে জনতা।

আরও পড়ুন

সর্বশেষ