আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে কক্সবাজারে এনআরবি গ্লোবাল ব্যাংকের লিংক রোড শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপক জে এম বখতিয়ার, শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




